অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুড়িগ্রামে কমলা গাছের চারা পেয়ে আনন্দিত কোমলমতি শিক্ষার্থীরা


সবুজ করি কুড়িগ্রাম,এই প্রতিপাদ্যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে জেলা পুলিশ। 


সোমবার (২৭ মে) সকালে কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল প্রাঙ্গনে শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি করে কমলা গাছের চারা বিতরন করা হয়। এ সময় পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


জেলা পুলিশ জানায়,জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় গতবছর থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের দুপাশে ফলস ও বনজ বৃক্ষের চারা লাগানো হয়। এরই ধারাবাহিকতায় শহর ও শহরতলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসুচি পালন করা হচ্ছে। 


শিশু নিকেতন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র শিহাব বলে, অনেক সুন্দর একটা কমলা গাছের চারা পেলাম। বাসায় গিয়ে লাগাবো। গাছটাকে কনেক যত্ন করে বড় করবো।


কাঁকন চৌধুরী নামের এক অভিভাবক বলেন, আজ শিশু নিকেতন স্কুলে ছাত্র ছাত্রীরা কমলা গাছের চারা পেলো। এসব চারা পেয়ে তারা অনেক আনন্দিত। এ গাছ আমাদের অনুপ্রেরণা যোগাবে। দেশ ও জাতির কল্যাণে ভুমিকা রাখবে।


শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষিকা প্রতিমা চৌধুরী বলেন, আমার স্কুলের শিক্ষার্থীদের মাঝে কমলা গাছের চারা বিতরণ করলো জেলা পুলিশ।এসব গাছের চারা পেয়ে দারুণ আনন্দিত আমরা। 

আজ যে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই হয় তো পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আসবে বলে আমি মনে করি। 


সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, জেলায় যেন গাছপালা বেশি হয়ে সবুজের সমারোহ হয়। তাই জেলা পুলিশ বৃক্ষ রোপণ করে আসছে। এরই ধারাবাহিকতায় শিশু নিকেতন স্কুলে কমলা গাছের চারা বিতরণ করা হলো। জলবায়ুর বিরূপ প্রভাবে বৃক্ষ রোপণ কর্মসুচি অব্যাহত থাকবে জেলা পুলিশের।



আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৯ ঘন্টা ৫৯ মিনিট আগে