মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্রীমঙ্গল উপজেলার কেন্দ্রগুলোতে পৌঁছেছে ভোটের সরঞ্জামাদি, আগামীকাল বন্ধ থাকবে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে আগামীকাল বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৮ মে) দুপুর থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার  ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি। 

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদেও ৩ জন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক জানান, ২৯ মে অনুষ্ঠেয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।

এদিকে আজ মঙ্গলবার (২৮ মে) দুপুর থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার  ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হযেছে ভোটের সরঞ্জামাদি। 

শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক জানান, ২৯ মে অনুষ্ঠেয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।


এদিকে নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে আগামীকাল বুধবার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গত রোববার (২৬ মে) মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোসা. শাহীনা আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ মে (বুধবার) কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সকল নির্বাচনি এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব বলেন, আজ দুপুর থেকে উপজেলার কেন্দ্রগুলোতে
নির্বাচনী মালামাল পৌছে দেয়া হয়েছে। নির্বাচনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ ম্যাজিস্ট্রেট মাঠে তৎপর থাকবে।
Tag
আরও খবর