কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

মুদি দোকানের আড়ালে মাদকের রমরমা ব্যবসা।

ছবি সংগ্রহীত--

গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন বরমী ইউনিয়নের মাইজপাড়া রেল গেইট এলাকার মোঃ আছু ফকিরের ছেলে আলীম মুদি দোকানের আড়ালে মাদকের ব্যাবসা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক বছর ধরেই মুদির দোকান এর আড়ালে মাদকের ব্যাবসা করছে আলীম। 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের কাছে অভিযোগ দিলে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অভিযুক্ত মাদক ব্যাবসায়ী আলীম কে স্থানীয় লোকজন এর সামনে বিচার করেন। এবং ভবিষ্যতে এই ধরনের মাদক সেবন করা বা মাদক বিক্রি করা থেকে বিরত থাকবে বলে ওয়াদা করেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই শুরু হয় মাদক ব্যাবসা।  এলাকার যুবকদের নষ্ট করে দিচ্ছে বলেও জানান স্থানীয় লোকজন।  

মাইজপাড়া রেল গেইট এলাকার ব্যাবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে মাদকের ব্যাবসা করে যাচ্ছে আলীম, আমরা কিছু বলতে গেলে আমাদের কে গালিগালাজ করে এবং হুমকি দেয়। মাদক সেবন এবং ব্যাবসা করতে  নিষেধ করায় চেয়ারম্যান কেও পর্যন্ত গালিগালাজ করেছে। ব্যাবসায়ীরা আরো বলেন আলীম এর কারণে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ছোট বড় সকলের কাছে মাদক বিক্রি করে।  এ নিয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন নেতার ভয় দেখায় এবং মারধরের হুমকি দেয়। এলাকা বাসীর দাবি সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আলীম কে আইনের আওতায় এনে বিচার করা হোক।

এ বিষয়ে অভিযুক্ত মাদক ব্যাবসায়ী আলীম এর সঙ্গে কথা বলার জন্য ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।  পরবর্তী তে আলীম এর পিতার সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার ছেলের আলীম এর উপর যে অভিযোগ তা সম্পুর্ন মিথ্যা। আলীম মাদক এর ব্যাবসা করে না, তবে চেয়ারম্যান কে গালিগালাজ করেছে এটা সত্য। 

Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ২৯ মিনিট আগে