জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইসলামপুরে সড়ক দুর্ঘটনা থেকে নাতিকে বাঁচাতে গিয়ে অটোরিকশার ধাক্কায় দাদা নিহত


জামালপুরের ইসলামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনার কবল থেকে আড়াই বছর বয়সী নাতি মুস্তাকিমকে 

বাঁচাতে গিয়ে অটোরিকশার ধাক্কায় দাদা ওয়ারেছ আলী (৬৫) নিহত হয়েছেন। ওয়ারেছ আলীর বাড়ি উপজেলার পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামে। 


বুধবার (২৯ মে) বিকেলে ৪টার দিকে বানিয়াবাড়ী এলাকায় ইসলামপুর-গুঠাইল বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আধা ঘণ্টা আগে ওয়ারেছ আলী তাঁর ছেলে ঘরের নাতি মুস্তাকিমকে নিয়ে বসতবাড়ি সংলগ্ন ইসলামপুর-গুঠাইল বাজার আঞ্চলিক সড়কে বানিয়াবাড়ী নতুন ব্রিজের পশ্চিম পাশে তীব্র গরম কাটাতে বিশ্রাম নিচ্ছিলেন। এক পর্যায়ে তাঁর অজান্তে নাতি মুস্তাকিম সড়কের এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে থাকে। এসময় ইসলামপুর হতে গুঠাইল বাজারের উদ্দেশ্যে একটি দ্রুতগামী অটোরিকশার নিচে পড়ার আশঙ্কায় নাতি মুস্তাকিমকে বাঁচাতে এগিয়ে যান ওয়ারেছ আলী। এসময় ওই অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ওয়ারেছ আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত ওয়ারেছ আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছিবার আগেই পথিমধ্যে তিনি মারা গেছেন।'


ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, 'হাসপাতালে গিয়ে ওয়ারেছ আলীর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।'



আরও খবর