শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে ১৭ দিনেও মিলেনি নিখোঁজ শিশুর সন্ধান

বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের ১৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি ১১ বছরের শিশু আল আমিনের। নারচি ইউনিয়নের টিওরপাড়া গ্রামের মফিদুল ইসলামের ছেলে এবং নারচি গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল আমিন।
ছেলে নিখোঁজের ব্যাপারে গত ২১ অক্টোবর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন মফিদুল ইসলাম। 
ডাইরি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকাল ৭টায় বাড়ীর সামনের উঠানে খেলাধুলা করার একপর্যায়ে নিখোঁজ হয় শিশুটি। মফিদুল ইসলাম জানান, নিখোঁজ আল আমিন আমার তালাক দেওয়া প্রথম স্ত্রী আকলিমার ছেলে। ১২ বছর আগে মাদারীপুর জেলার শিবচর থানার কেরানীবাট গ্রামের শিরু কাজীর মেয়ে আকলিমাকে বিয়ে করলেও ৫ বছর পূর্বে আকলিমা তালাক প্রাপ্ত হয়। সেখানেও খোঁজ নিয়ে নিখোঁজ আল আমিনের কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, দেশের প্রতিটি থানায় শিশু আল আমিনের ছবি সহ বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। কোথাও সন্ধান পাওয়া গেলে, উদ্ধার করে পরিবারের নিকট ফেরত দেওয়া হবে। 

Tag
আরও খবর