‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে : হানিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-06-2024 08:21:03 am

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বেনজীর দেশে বা বিদেশে কোথায় আছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তা যদি অনিয়ম বা দুর্নীতির সাথে লিপ্ত থাকে তাহলে গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে সরকার বা সরকার দলীয় লোকজনদের উপর ঢালাওভাবে অভিযোগ করার কোনো সুযোগ নেই।


আজ সোমবার (৩ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ নিরাপদ খাদ্যের চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।


হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হাওয়া ভবন করে দেশে লুটপাট করেছিল, সেটাকে ঢাকার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে নানান রকম গুজব ছড়াচ্ছেন তারা। দেশের মানুষ জানে বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা। কোন লজ্জায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কথা বলে তারা।


তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য সকল মানুষের অধিকার। অনিরাপদ খাদ্য খেয়ে দেশের মানুষ আজ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দেশের জনগণকে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য দেওয়ার জন্য বর্তমান সরকার বিভিন্ন ভাবে উদ্যোগ নিয়েছেন।


খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে হানিফ বলেন, সারা বিশ্বে সব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। করোনাকালীন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে আজ অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার যতটুকু সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ও কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।


কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামান।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে