মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বেগমগঞ্জে অটৌরিকশায় মিলল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার-১

বেগমগঞ্জে অটৌরিকশায় মিলল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার-১



বেগমগঞ্জে অটৌরিকশায় মিলল ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার-১


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ।


গ্রেপ্তার নুর মোহাম্মদ (৫৫) নোয়াখালী সদর  উপজেলার পূর্ব  মাইজচড়া  গ্রামের মৃত চান মিয়ার ছেলে।


বৃহস্পতিবার (৬ জুন) এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কেন্দুরবাগ বাজার থেকে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথায় সড়কে অবস্থান নেয় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল। ওই সময় কেন্দুরবাগ থেকে পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসতে দেখে থামতে সংকেত দেয় পুলিশ। তাৎক্ষণিক চালক অটোরিকশা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করে রিকশা তল্লাশি করে দুটি প্যাকেটে ৫ কেজি করে ১০ কেজি, ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১ কেজি করে মোট ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর