মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

আটকের নাটক সাজিয়ে টাকা আদায় করল এএসআই

টাকা আদায় করল এএসআই






আটকের নাটক সাজিয়ে টাকা আদায় করল এএসআই

 নোয়াখালী জেলার  কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.রুবেল মিয়ার বিরুদ্ধে মো.সুজন নামে এক যুবককে আটকের নাটক সাজিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

গত রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভুক্তভোগীর বরাত দিয়ে এমন অভিযোগ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সিরাজীস সালেকিন রিমন। সরেজমিন ঘটনাস্থলে গেলে অভিযোগের সত্যতা মেলে।

ভুক্তভোগী মো.সুজন (২৯) উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হালিম স্বর্ণকার বাড়ির মৃত মো.হানিফের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সুজন উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা। দুই মাস আগে সে নিজের দোকান বিক্রি করে দেয়। বর্তমানে সে বেকার জীবন যাপন করছে। গত শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে রাত্রিকালীন ডিউটি পালনকালে কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.রুবেল মিয়া নেতৃত্বে টহল পুলিশের একটি দল উপজেলার বামনী বাজার থেকে সুজনকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে। এরপর ঘটনাস্থলে তাকে ছেড়ে দিতে ১০হাজার টাকা দাবি করে। ভুক্তভোগী ৫হাজার টাকা দিতে সম্মতি প্রকাশ করলেও তাকে ১০হাজার টাকা আদায় করার জন্য ছাড়া হয়নি। এরপর শুক্রবার দুপুর ১২টার দিকে এএসআই রুবেল রামপুর ইউনিয়নে তার স্থানীয় সোর্স ইমরান মধ্যস্থতায় ১৫হাজার ৫শত টাকা আদায় করে সুজনের স্ত্রী,বড় ভাই ও মামার কাছ থেকে।

আরও খবর