ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চন্দনাইশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু

সোমবার (১০ জুন) বিকাল পৌনে ৩টার দিকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রৌশনাহাটের পার্শ্বে বরুমতি খালের সামনে রেল লাইন পারাপারের সময়। ব্যক্তিটি রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ দ্রুত গতির ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারী রেলস্টেশন মাস্টার ইকবাল হোসেন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে লাশটি রেলওয়ে পুলিশ ও চন্দনাইশ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের হাতে হস্তান্তর করা হবে। স্থানীয়রা ধারণা করছেন মৃত ব্যক্তিটি চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলাধীন এলাকায় ভিক্ষাবৃত্তি করতে দেখা যেত। তাই তার বাড়ি ঐ এলাকার মধ্যে কোন একটি গ্রামে হতে পারে। তার পরিচয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছে তারা।

Tag
আরও খবর