জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

জনগণের সেবক হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দিন: রাষ্ট্রপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-06-2024 02:58:05 pm

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের সেবক হিসেবে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।


তিনি বলেন, “জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন, জনগণ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখুন।”


১০ জুন, সোমবার দুপুরে নিজ জেলা পাবনায় চারদিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপ্রধান এ কথা বলেন।


রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।


সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর তাগিদ দেন রাষ্ট্রপতি।


তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এর গুণগতমান এবং নির্ধারিত সময়ে যাতে শেষ হয় তা নিশ্চিত করতে হবে।


কমিউনিটি ক্লিনিক প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন কমিউনিটি ক্লিনিক। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এর সার্বিক কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত।”


রাষ্ট্রপতি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও পরিচালনায় সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।


মতবিনিময় কালে সরকারি কর্মচারীরা সড়ক ও জনপথ এবং ইছামতি নদী খননসহ পাবনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্যাদি তুলে ধরেন।


পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বঙ্গভবনের সচিবগণ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপক কুমার মন্ডল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মো. মাজহারুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরিফপুরে পাবনা সদর কবরস্থানে তার বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন।


এ সময় রাষ্ট্রপতি তার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, পরিবারের সদস্যসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


গত রবিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। কর্মসূচি অনুযায়ী তার ১২ জুন ১১টা ৪০মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে