সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুতুবদিয়ায় বাপা'র উদ্যোগে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়ার উদ্যোগেআলোচনা সভা, বৃক্ষ রোপন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার(১২ জুন) সকালে কুতুবদিয়া মহিলা কলেজ প্রসঙ্গে  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়ার সভাপতি প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়ার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। 

 আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক, বড়ঘোপ ইসলামি ফাজিল মাদরাসার প্রভাষক বোরহান উদ্দিন, বাপা কুতুবদিয়ার সহ-সভাপতি সাংবাদিক কাইছার সিকদার,কুতুবদিয়া আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল, বাপার সদস্য মিশকাত শরীফসহ প্রমুখ। উক্ত আলোচনা সভায় কুতুবদিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল খালেক,বড়ঘোপ ইউপি সদস্য আবদু ছাত্তার,প্রভাষক ওসমান গনি, সমাজসেবক নুরুল আলম, বাপা কুতুবদিয়ার নেতৃবৃন্দসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কুতুবদিয়া বন বিভাগের সহযোগিতায় মহিলা কলেজ প্রসঙ্গে বৃক্ষ রোপন করা হয়। কুতুবদিয়া মহিলা কলেজ ও উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।এতে বক্তারা বলেন, এখন হচ্ছে গাছ লাগানোর সঠিক সময়, আমরা সকলে নিজ বাড়ির আঙ্গিনার পাশাপাশি, রাস্তার পাশে,শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মন্দিরে সব জায়গায় গাছ লাগাবো। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার এই আয়োজনের মাধ্যমে আমরা সকলে পরিবেশ রক্ষায় ঐক্য বদ্ধ থাকব। বাপা পরিবেশ রক্ষার জন্য যে আন্দোলন করে যাচ্ছে তা আামদের নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে বলেও জানান।


Tag
আরও খবর