ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বর্ষণের আভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-06-2024 11:31:26 am

রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি পড়ছে। সঙ্গে বইছে ঠান্ডা বাতাসও। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে অফিস ছুটির সময়ে বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েছে অফিস ফেরত যাত্রীরা। ভোগান্তি বেড়েছে ঈদযাত্রায়ও। ঝুম বৃষ্টিতে বাস কাউন্টারে সময় মতো পৌঁছাতে পারছেন না ঘরমুখো মানুষ।


বৃহস্পতিবার (১৩ জুন) সকাল যথারীতি সূর্য উদয় হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আড়ালে চলে যায়। মাঝে মধ্যে উঁকি দিতে দেখা যায়। হালকা বাতাস থাকলেও ছিল ভ্যাপসা গরম। বিকেল থেকে রাজধানীর আকাশ অন্ধকার হতে থাকে। অবশেষে পৌনে ৫টার দিকে বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে মেঘের গর্জনে কেঁপে উঠছে আকাশ।


বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও তাৎক্ষণিক ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারী ও ফুটপাতের দোকানিদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।


তারা জানান, বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে যায় সড়ক। কিছুক্ষণ পরই বৃষ্টি পড়তে শুরু করে। আগাম প্রস্তুতি না থাকায় অনেকে ভিজে যান। আবার কাউকে কাউকে আশপাশের ছাউনি ও দোকানের ভেতর প্রবেশ করতে দেখা যায়।


এদিকে সন্ধ্যার পর থেকে দেশের ২টি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ মো. তারিফুল নেওয়াজ কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি। ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।


এর আগে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


এদিকে, শেষ কর্মদিবসের পর বিকেলে গাবতলী বাস টার্মিনালে ভিড় করতে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। রাজধানীর তীব্র যানজটের ভোগান্তি শেষ হতে না হতেই হঠাৎ নামলো ঝুম বৃষ্টি। এতে স্বস্তির বদলে বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।

আরও খবর