মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ডেকে নিয়ে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবী, অভিযোগে গ্রেফতার ৫







নোয়াখালীর সদর উপজেলার এক ব্যক্তিকে ডেকে নিয়ে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে একই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল জব্দ করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বাসিন্দা মো.মহসিন টিটু, জোবেদা, নারগিছ আক্তার, ইসমত আরা ও জহির।

বুধবার ( ০২ নভেম্বর ) দুপুরে আসামীদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ১ নভেম্বর বিকেল ৩টার দিকে ভুক্তভোগী আব্দুল খালেক বেচু মাইজদীর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দত্ত বাড়ীর মোড়ের একটি চায়ের দোকানে চা খেতে বসে। ওই সময় বেচুর পূর্ব পরিচিত মো. মহসিন টিটু (৪৫) তাকে তার বাড়ীতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়।

 

বেচু সরল বিশ্বাসে টিটুর সাথে তার বাড়িতে যায়। ওই সময় বেচু একটি রুমের ভিতরে প্রবেশের সাথে সাথে টিটু বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। সাথে ১ জন অজ্ঞাত নারী ও ৫-৬ জন ব্যক্তিসহ ঘরে প্রবেশ করে বেচুকে উলঙ্গ করে ফেলে এবং অজ্ঞাত নারী নিজে উলঙ্গ হয়।

 

একপর্যায়ে অজ্ঞাত নারী আব্দুল খালেক বেচুর সাথে জোরপূর্বক আপত্তিকর কাজে লিপ্ত হয় এবং অপরাপর সকলে উক্ত আপত্তিকর কাজের ছবি মোবাইলে ধারণ করে। পরবর্তীতে আসামীরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০হাজার টাকা দাবী করে তার মোটরসাইকেল রেখে দেয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম পিপিএম জানান, অভিযোগ পেয়ে ব্ল্যাকমেইল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর