মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ঈদের দিন কাটবে মেঘ-বৃষ্টি-তাপপ্রবাহে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-06-2024 04:04:01 pm

ঈদুল আজহার দিনটিতে আবাহওয়া নিয়ে তিনটি ভিন্ন অবস্থার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ ওমর ফারুক রোববার (১৬ জুন) বলেন, সোমবার সকালে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে দিনের যে কোনো সময়।


সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে দিনে দুই/তিন ভাগে বৃষ্টির আভাস রয়েছে। তবে খুলনা বিভাগে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


রাজশাহী, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা ‘ক্ষীণ’ বলে জানান এই আবহাওয়াবিদ।


আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশজুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর মধ্যে সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় দেশের সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমত্রা রেকর্ড করা হয়েছে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বলেছেন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘন্টা ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।


তাতে নদ-নদীর পানি দ্রুত বেড়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীরবাজার জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আরও খবর