জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুড়িগ্রামে কচু ক্ষেত থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার



কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচু ক্ষেত থেকে মোঃ রাজু মন্ডল (৪২) নামের এক কীটনাশক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজু মন্ডল নাগেশ্বরী উপজেলার গাগলা এলাকার মন্ডলটারী গ্রামের মোঃ জহুরুল ইসলাম মন্ডলের ছেলে।রাজু মন্ডলের স্ত্রী ও এক মেয়ে সন্তান রয়েছে। 


সোমবার ১৭ জুন দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রামের রাস্তার ধারে কচু ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।


পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে,নিহত রাজু মন্ডল গাগলা বাজারে সার ও কিটনাশকের ব্যবসা করতেন।  রোববার বিকেলে ব্যবসার উদ্দেশ্য গাগলা বাজারে যান তিনি। রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে।এসময় রাজু মন্ডলের ব্যবহত মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়।পরে সোমবার সকাল ১০ টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দুরে কচুক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখেন স্থানীয়রা।পরে পুলিশকে খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ কচুক্ষেত থেকে রাজু মন্ডলের গলা কাট মরদেহ উদ্ধার করেন।


নিহত রাজু মন্ডলের বোন রেহেনা বলেন,আমার ভাইয়ের কোন শত্রু নেই।কে বা কারা রাতে কি উদ্দেশ্য ভাইকে হত্যা করেছে জানি না।আমার ভাইকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার চাই।


নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রুপ কুমার সরকার বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।



আরও খবর