বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা


কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো ও একযোগে তিনজন মোটরসাইকেলে দেখলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিচ্ছে কুড়িগ্রাম জেলাপুলিশ।

 

এছাড়াও নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে ঈদের দিনে বেপরোয়া গতিতে বাইক চালানো, কাগজপত্র বিহীন বাইক চালানো ও উশৃংখল ও দলবদ্ধ ভাবে পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে ঘোরাফেরা করায় যথাযথ আইনী ব্যবস্থা নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।  




জেলা পুলিশ জানায়, পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার সকল শ্রেণী পেশার মানুষেরা যেনো নিরাপদে পরিবারসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহন করেছে। ঈদ পূর্ববর্তী ১০ দিন আগে থেকে সড়ক দুর্ঘটনা রোধে ও বিভিন্ন সচেতনতামূলক  ট্রাফিক অ্যাওয়ারনেস প্রমোশন ক্যাম্পেইন করা হয়েছে। এছাড়াও পশুর হাটে নিরাপত্তা ও জনসচেতনামূলক বিভিন্ন লিফলেট বিতরনসহ ফেসবুক পডকাস্ট ও মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। অপর দিকে পবিত্র ঈদ-উল-আযহার দিন কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় ঈদের জামাতের নিরাপত্তাসহ বিশেষ বিশেষ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যবৃন্দ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন,  ঈদ-উল ফিতরের ন্যায় এবারও ঈদুল আযহায় সারাদিন পুলিশ অব্যাহত ভাবে কাজ করেছে যাতে নাগরিকরা সুশৃঙ্খলভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়, যাতে কেউ মাদক গ্রহন না করে। 






আরও খবর