পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

দৈনিক সমকালর উপজেলা সংবাদদাতার ওপর হামলা, থানায় মামলা

দৈনিক সমকালর উপজেলা সংবাদদাতার ওপর হামলা, থানায় মামলা



দৈনিক সমকালর উপজেলা সংবাদদাতার ওপর হামলা, থানায় মামলা  


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার সমকাল সাংবাদদাতা মো.ইয়াসিন রুবেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ও ভাইকেও মারধর করা হয়।


মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী জসিম গংদের সাথে বাড়ির ভিটার জায়গা সম্পত্তি নিয়ে সাংবাদিক রুবেলের পরিবারের সাথে বিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার বাড়ির উত্তরাংশের সীমানার টিনের বেড়া সরিয়ে জসিম,সবুজ, মাইন উদ্দিন ও আনোয়ারসহ বেশ কয়েকজন জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়। খবর পেয়ে রুবেল বাধা দিতে গেলে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এরপর হামলাকারীরা  তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই সোহাগকে (১৮) বেধড়ক পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 


এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।   তবে তার মাথা কিভাবে ফাটল এটা আমরা জানিনা।


কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন বলেন, এ ঘটনায় ৭জনকে আসামি করে একটি মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

আরও খবর