ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

ডুসাকের আয়োজনে ১২তম দিক-নির্দেশনামূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি: 


আলোকিত কয়রা গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কয়রা (ডুসাক) কর্তৃক ১২তম দিক নির্দেশনামূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 


ইং ১৯ জুন ২০২৪ তারিখ সকাল ৮ ঘটিকায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ডুসাকের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ০৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ রশীদুজ্জামান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মুহা: মিজানুর রহমান, মোঃ আশরাফ হোসেন, জিএম মোহসিন রেজা, বিএম তারিক-উজ-জামান, মোঃ আবুল বাশার সোহেল,জাহিদুল ইসলাম সানা, কামাল মোস্তফা প্রমূখ।  


উক্ত অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনার পাশাপাশি মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়। মেধা যাচাই উপ-কমিটির আহবায়ক জিএম নেওয়াজুল ইসলাম এর তত্ত্বাবধানে ১২০ জন শিক্ষার্থী এ মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহন করেন। মেধা যাচাই পরীক্ষায় জিএম সওগতুল ইসলাম প্রথম স্থান অধিকার করেন। উক্ত অনুষ্ঠানে মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহনকরী ১২০ জন শিক্ষার্থীকে পূরষ্কার হিসেবে জয়কলি প্রকাশনীর সৌজন্যে বই প্রদান করা হয়।

Tag
আরও খবর