‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কিশোরগঞ্জে ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা মিটআপ অনুষ্ঠিত

নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন, উদ্যোক্তা তৈরির কেন্দ্র কিশোরগঞ্জ জেলার উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী, মতবিনিময় ও ফিজিক্যাল মিটআপ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা টিম এর আয়োজনে উবাই পার্ক এ কুরআন তেলাওয়াত এর মাধ্যমে উক্ত অফলাইন মিটআপ এর কার্যক্রম শুরু হয়।


পরে স্বাগত বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: জাহিদ হাসান। 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক, সিনিয়র জেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, ট্রেইনার তরিকুল ইসলাম সাফায়েত। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, হৃদয় সাহা, এবং ভলান্টিয়ার মো: সজিব খান, সুবর্ণা আক্তার, সেলিম সহ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর আজীবন সদস্য বৃন্দ। 


এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক, তিনি বলেন, অফলাইন ও অনলাইন মিটআপ, ট্রেনিং সেশনের আয়োজন করার উদ্দেশ্যই হলো উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নিজেদের ব্যান্ডিং করা, নেটওয়ার্ক তৈরি করা, আশাকরি এই অফলাইন মিটআপ ও ট্রেনিং সেশন আপনাদের দক্ষতা উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।


শুভেচ্ছা বক্তব্য শেষে ট্রেনিং সেশন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যান্ডিং ও নেটওয়ার্কিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, ট্রেইনার তরিকুল ইসলাম সাফায়েত।


পরবর্তীতে বিনোদন ও বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং রেফেলড্র অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও রেফেলড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রতিনিধি গণ।


বিকেল সাড়ে ৫ টার সময় কেক কেটে ঈদ পুনর্মিলনী, মতবিনিময় ও ফিজিক্যাল মিটআপ- ২০২৪ উদযাপন করেন উদ্যোক্তারা।


উদযাপন শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা দেন সিনিয়র জেলা প্রতিনিধি মো: জয়নাল আবেদীন। জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা টিমের পক্ষ থেকে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ এর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানান। 


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে