ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

লজ্জার হারে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-06-2024 04:22:26 am

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশাল সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সহজ লক্ষ্য নির্দিষ্ট ওভারের মাঝে তাড়া করতে পারলেই টি-২০ বিশ্বকাপের সেমিতে উঠতে পারতো টাইগাররা। তবে ম্যাচই জিততে পারেনি শান্তর দল।


সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৭.৫ ওভারে ১০৫ রানে অল আউট হয় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানরা।



সমীকরণ ছিল আফগানিস্তানের দেওয়া লক্ষ্য ১২.১ ওভারে তাড়া করতে পারলে সেমিতে যাবে বাংলাদেশ। অবশ্য ১২.৫ ওভারে জিতলেও হবে, সেক্ষেত্রে ১১৯ রান করতে হবে টাইগারদের। কিন্তু কিছুই হয়নি।



বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও তানজিদ তামিম। প্রথম ওভার থেকে ১৩ রান আনেন লিটন। এরপর আর কোনো ওভারেই ম্যাচে ছিল না বাংলাদেশ। একপ্রান্ত আগলে লিটন টিকে থাকলেও বাকিরা আসা যাওয়ার মাঝেই ছিলেন।



একপ্রান্ত আগলে ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে নাভিন উল হক ও রশিদ খান দুটি করে উইকেট নেন।



এর আগে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আফগানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৯ রান।



প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। তবে ১১তম ওভারেই সাফল্যের দেখা পায় টাইগাররা। রিশাদ হোসেনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আউট হন ১৮ রান করা ইব্রাহিম। আজমতউল্লাহ ওমরজাইকে ১০ রানে ফেরান মুস্তাফিজ।



একপ্রান্ত আগলে রেখে খেলা গুরবাজ ক্রমেই বিপদজনক হয়ে উঠছিলেন। নিজের শেষ ওভারে আক্রমণে এসে তাকে ফেরান রিশাদ। গুরবাজ ৪৩ রান করেন। একই ওভারে ৪ রান করা গুলবাদিন নাইবকে ফেরান এ লেগস্পিনার।



শেষদিকে রশিদের ১৯ রানের অপরাজিত ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। বাংলাদেশের হয়ে রিশাদ তিনটি এবং মুস্তাফিজুর ও তাসকিন একটি করে উইকেট শিকার করেন। আজকের হারে সুপার এইটে জয় ছাড়াই বিদায় নিল টাইগাররা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে