মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময়

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময়


ময়মনসিংহের নান্দাইলে ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগ্রহী কৃষকদের সাথে ডিসির মতবিনিময় সভা ও দুই শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আচারগাঁও ইউনিয়নের নাথপাড়া গ্রামে এই মতবিনিময় সভা ও সরিষা বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।


ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপপরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। 


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, পৌরমেয়র মো.রফিক উদ্দিন ভুঁইয়া।


মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।তিনি বলেন,নান্দাইলে ১৬৭ হেক্টর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গতবারের ২ গুণ ১৮০ হেক্টর হবে বলে আশা করছি। স্কুল কৃষির মাধ্যমে বসতবাড়ির পতিত জমি চাষের আওতায় আসবে এবং পুষ্টির চাহিদা পূরন হবে।তিনি জানান,আচারগাঁও নাথপাড়া গ্রামে প্রায় ১০ একর জমিতে ক্লাস্টার আকারে সরিষা চাষ হবে।


উপপরিচালক মোঃ মতিউজ্জামান বলেন, আমরা ভোজ্য তেলের আমদানী কমাতে, দেশকে তেল উৎপাদনে স্বয়ংসপূর্ণ করতে অনাবাদি পতিত জমি সরিষা চাষের আওতায় আনতে হবে।সরিষা আবাদ বাড়াতে স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল আমন ধান চাষ করার পাশাপাশি একই জমিতে সরিষা আবাদ করে উচ্চফলনশীল বোরো আবাদ করতে হবে।


তাছাড়া তেলজাতীয় ফসল আবাদ ৪ গুণ বাড়াতে হবে এতে দেশের তেলের আমদানি নির্ভরতা ৪০% কমবে।এভাবে ২ ফসলী জমি ৩ ফসলীতে পরিনত হবে এবং তেলের ঘাটতি পূরন হবে।


প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব ও কৃষকদরদী। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে। তার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলস কাজ করছে।তিনি প্রতিটি বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার আহবান জানান। 


অনুষ্ঠান শেষে অতিথিগণ আমন ধানের নমুনা শস্য কর্তন,সরিষা বীজ বপন, সোলার সেচ পাম্প ও বারিড পাইপ প্রদর্শনী পরিদর্শন করেন।


আরও খবর