ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাঙ্গায় চতলবিল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার



ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি এলাকার চতলবিলের মধ্যে থেকে অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।


বুধবার (২৬ জুন) দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে । নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীলের মাংস পচে গলে হাড়ঁ বেরিয়ে গেছে। ধারনা করা হচ্ছে কোন দূস্কৃতিকারীরা ১৫/২০ দিন আগে মহিলাকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখে ।


স্থানীয় গ্রাম পুলিশ অজিত কুমার জানান, প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্য চতল বিলটি দুর্গম এলাকা হওয়াতে সেখানে জনমানুষের বিচরণ কম।

বিলের মধ্য খানে ১২ মাস কাল নিচু জমিতে পানিতে থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে । আজ সকালে একজন গ্রামবাসী বিলের মধ্যে মাছ  ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয় । পরে আমি থানায় খবর দিলে ভাঙ্গা থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, বিলে পাট ক্ষেত ও কিছু জায়গায় কাশবন ও ভুট্টা ক্ষেত রয়েছে। গলিত লাশটি পাট ক্ষেতের পাশে কাশবনের ভিতর  দেখতে পাই । লাশের মাথা বিচ্ছিন্ন দুরে চুল পড়ে কঙ্কাল বেরিয়ে গেছে। পায়ের দিকের মাংস নেই। পায়ে কাছে কালো রংয়ের সালোয়ার ও মাথার কাছে নীল রংয়ের জামা ও ওরনা পড়ে আছে। ধারনা করা হচ্ছে, বেশকিছু দিন আগে কে বা কাহারা মহিলাকে হত্যা করে লাশটি কাশবনের ভিতরে ফেলে গেছে।


এব্যাপারে ভাঙ্গা থানার এস,আই অমিও জানান, আমি থানা থেকে খবর পেয়ে  ঘটনাস্থলে উপস্থিত হই। পরে স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকেরা এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে আসেন । চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর হয়েছে ।


এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ জানান, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোন মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোন জিডি বা অভিযোগ দেন নাই। ধারনা করা হচ্ছে কোন অপরাধী দুর থেকে মহিলাকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে । এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয় এএসপি ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহেনশাহ জানান , চতল বিলের মধ্যে কাশবনের ভিতর থেকে এক মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদ পেয়ে আমি ও ভাঙ্গা থানার ওসি,  সিআইডি এবং পিবিআই সবাই ঘটনা স্থলে উপস্থিত হয়েছি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি কিভাবে ঘটলো তদন্ত করে প্রকৃত ঘটনা সনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব।

আরও খবর