তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগর চিংড়ী ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

শ্যামনগরে চিংড়ি ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নের এক চিংড়ি ঘেরের বাসা থেকে আবুল হাসান(৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। 

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে একটি মাছের ঘেরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবুল হাসান গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মুনসুর আলী মালির পুত্র।

শ্যামনগর থানা পুলিশ ও তার আত্নীয়রা জানান শুক্রবার মধ্য রাতে  সোরা গ্রামে নিজস্ব চিংড়ি ঘেরের বাসায় যান ঘের পাহারা দিতে। শনিবার সকালে তার গলায় লাইলোনের দড়ি পেঁচানো  অবন্থায় ঝুলতে দেখা যায়।  এ সময় দেখা যায় এক পা মাটিতে ও এক পা খাটের উপর রাখা আছে। 

এ ব্যাপারে তার ভাই হুদা মালি জানান রাত ১২টার পর ভাই আবুল হাসান বাড়ি থেকে ঘেরের বাসায় যান। সকালে সে এবং তার চাচা আটল ঝাড়তে গেলে তার চাচা মৃত দেখতে পায়।

মৃতের ভগ্নিপতি মিজানুর রহমান বলেন যে ভাবে মরদাহ উদ্ধার হয়েছে  এটাতে আত্নহত্যা না হয়ে রহস্যজনক মৃত বলে মনে করা হচ্ছে। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। একটা অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর