মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সেনবাগ স্কাউটস কর্তৃক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু'র বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত



সেনবাগ স্কাউটস কর্তৃক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু'র বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (০২ জুলাই )  "স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো" এ প্রতিপাদ্যকে সামনে রেখে 
বাংলাদেশ স্কাউটস, সেনবাগ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু'র বরণ অনুষ্ঠান বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের পুনঃ নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবির। নব নির্বাচিত উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম রিগান। 

উক্ত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি বাংলাদেশ স্কাউটস সেনবাগ ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। 

সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার সম্পাদক মোঃ সফিকুজ্জামান সিমু। 

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। 

বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার সহ-সভাপতি ও  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, সহ-সভাপতি ও সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, সহ-সভাপতি ও টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো: শরিফুল ইসলাম, সহ-সভাপতি ও উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, কমিশনার ও উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএনএম শহীদ উল্যাহ, সহকারী কমিশনার ও ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, সহকারী কমিশনার ও পশ্চিম ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং নুর উল্যাহ, সহকারী কমিশনার ও কুতুবের হাট উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মো: ফারুক হোসেন, সহকারী কমিশনার ও উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার নুর হোসাইন সুমন, যুগ্ম সম্পাদক ও সহকারী শিক্ষক সেনবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল বাসার, কাব লিডার ও সেনবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উডব্যাজার মো: জিয়াউর রহমান, পদাধিকার সদস্য ও সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো: আমিরুজ্জামান, গ্রুপ সভাপতি প্রতিনিধি ও এম এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজি উল্যাহ, গ্রুপ সভাপতি প্রতিনিধি ও মইজদিপুর দাখিল মাদ্রাসার সুপার মো: নুরুল ইসলাম, সহযোজিত সদস্য ও শহীদ তরিক উল্যাহ বীর বিক্রম মুক্ত দলের সভাপতি উডব্যাজার মুহাম্মদ আবু তাহের, সহযোজিত সদস্য ও ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার আসমাউল হুসনা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অতঃপর বাংলাদেশ স্কাউটস সেনবাগ ও সেনবাগ উপজেলার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

আরও খবর