অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার


 সাধন চন্দ্র মজুমদার বলেছেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে হলে সবার আগে দেশের কৃষি বিভাগর উন্নতি ঘটাতে হবে। একমাত্র কৃষি বিভাগই পারে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তাই প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের উদ্দেশ্যে বলেছেন বসত ভিটার আনাচে কানাচে এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ ভবিষ্যতে যাতে খাদ্য বহি:বিশে রপ্তানি করা যায় সে লক্ষে কৃষি সমাজকে কাজ করে যেতে হবে। আর এজন্য সরকার কৃষকদের মাঝে অতি সহজে সার,বীজ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। প্রয়োজনে বিভিন্ন ফসল চাষাবাদে ভুর্তুকী দিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি সরবরাহ এমনকি বিনা মূল্যে কৃষি প্রণোদনা দিয়ে চলেছে। তাই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই।

রবিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত কৃষদের লক্ষ করে প্রধান অতিথি হিসেবে তিনি কথাগুলি বলেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্তে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসা: শাপলা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান,নঈমুদ্দীন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ার হোসেন প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এর পর প্রধান অতিথি দুপুর ১২টার দিকে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন। বেলা ২টা ৩০মিনিটে উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোভনা করেন। 


আরও খবর