শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে সদরের সাংশৈল ব্রিজ এলাকায় ছাতড়া হাটে গরু কিনতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। 


নিহতরা হলেন রসুলপুর ইউনিয়নের দামপুরা খাসপাড়া এলাকার শরীফ উদ্দিন (৫২) ও চৌরাপাড়া বনগাঁ গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম হোসেন (৩৩)। 


এ ঘটনায় চালকসহ আরও ১০ জন আহত হয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাঁদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার গরু কেনার জন্য ভটভটিযোগে উপজেলার ছাতড়া গরুর হাটে রওনা দেন ১২ গরু ব্যবসায়ী। উপজেলা সদরের সাংশৈল ব্রিজ এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শরীফ উদ্দিনের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 


বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ। তিনি দেশচিত্র  পত্রিকাকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও খবর