১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে আ,লীগের গাছের চারা রোপণ

চিলমারীঃ আ,লীগের গাছের চারা রোপণ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রজাতির সাড়ে ৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।আজ বুধবার সকালে উপজেলার রমনা ও থানাহাট ইউনিয়নের বিশ্ব রোডের পার্শে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তার ধারে ধারে বিভিন্ন রকম বৃক্ষের চারা রোপন করা হচ্ছে। পর্যায়ক্রমে চিলমারী উপজেলার সকল রাস্তার ধারে গাছের চারা রোপন করা হবে বলে জানান তিনি।

আরও খবর