মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

কুবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাঁধার সম্মুখীন হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পাল্টা আক্রমণে শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ২ জন ক্যাম্পাস সাংবাদিক, প্রায় ৫০ জন শিক্ষার্থী এবং ৪ জন পুলিশ আহত হয়েছে।


১১ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই জাদুঘর সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে এই সংঘর্ষ ঘটে। ৩টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারীরা পুলিশের বাঁধা অতিক্রম করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যাচ্ছে।


সরেজমিনে দেখা যায়, শুরুতে পুলিশের সাথে বাকবিতণ্ডা হলেও, ক্রমান্বয়ে সেটা হাতাহাতি থেকে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা শুরু করে। শিক্ষার্থীরা প্রতিহত করতে গেলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। এরপরেই শুরু হয় শিক্ষার্থীদের উপর রাবার বুলেট ছোড়া ও কাঁদানে গ্যাশ নিক্ষেপ। পরিস্থিতির এক পর্যায়ে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীরা চারপাশ থেকে লাঠিসোটা জড়ো করে বিক্ষোভ মিছিলের মাধ্যমে পুলিশের বাঁধা অতিক্রম করে যায়।


কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এএসপি এমরানুল হক মারুফ দৈনিক দেশচিত্রকে বলেন, প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই আজ শিক্ষার্থীদের বাধা দিতে আমরা এখানে এসেছি।


শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা পরে ব্যবস্থা নিব।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, টিয়ার শেলে আহত এক গণমাধ্যমকর্মীসহ দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ প্রতিবেদন লিখা পর্যন্ত শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। 

আরও খবর