টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

পাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে জয় রহিম প্যানেলের সভাপতি সম্পাদক সহ ১১ পদে জয়লাভ

বামে কবীর জয়, ডানে আব্দুল রহিম। © ছবি: প্রতিনিধি


প্রায় পাঁচ বছর পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম  বিভাগের সহকারী অধ্যাপক ড. আওয়াল কবির জয়,  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম।


রবিবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ড. সাইফুল ইসলাম- অধ্যাপক ড. শামীম রেজা এবং ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম পরিষদ দুটি প্যানেলে মোট ৩০ জন শিক্ষক ১৫টি পদের জন্য নির্বাচন করেন। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম পরিষদ ১১টি পদে জয় পেয়েছেন।

ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম থেকে নির্বাচন সদস্যরা হলেন, ড. শরিফুল হক (সহ-সভাপতি), অধ্যাপক ড. নূর আলম (কোষাধ্যক্ষ), ড. তাহমিনা তাসনিম নাহার (যুগ্ম-সাধারণ সম্পাদক), ড. নাজমুল ইসলাম (সদস্য), ড. আশরাফুল ইসলাম (সদস্য), ড. নাজমুল হোসেন (সদস্য), ড. কামরুল হাসান (সদস্য), ড. শায়লা আক্তার (সদস্য)।


অধ্যাপক ড. সাইফুল ইসলাম- অধ্যাপক ড. শামীম রেজা থেকে নির্বাচিতরা হলেন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী (সদস্য), ড. ওমর ফারুক (সদস্য), ড. একরামুল ইসলাম (সদস্য), রেহানা বেগম (সদস্য)।



নির্বাচনে জেতার পর নব নির্বাচিত সভাপতি ড. আওয়াল কবির জয় বলেন, 'আমাকে এবং আমার প্যানেলকে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা আগামীদিনে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবো।'


সাধারণ সম্পাদক ড. আবদুর রহিম বলেন, 'নির্বাচনের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। এই নির্বাচন নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি, তার ফলাফল আমরা আজকে পেয়েছি। আমাদের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে, সবাই মিলে আগামীদিনে ভালো কিছু প্রত্যাশা করছি।'



আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৭ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে