দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

গ্লোবাল টি-টোয়েন্টি: অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2024 09:37:21 am

চার ম্যাচ উইকেট শূন্য থাকার পর অবশেষে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতরাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলা টাইগার্স মিসিসাগারের দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন সাকিব। পাশাপাশি দারুন বোলিং করেছেন আরেক বাংলাদেশি বোলার শরিফুল ইসলাম। ৪ ওভারে ১২ রানে ১ উইকেট নেন এই পেসার। সাকিব-শরিফুলের দারুন বোলিং নৈপুন্যের ম্যাচে বাংলা টাইগার্স ২২ রানে হারিয়েছে ভ্যাঙ্কুবার নাইটসকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল বাংলা টাইগার্স।

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ^কাপে ৭ ম্যাচে ১৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ৪ ম্যাচে নেন ১ উইকেট। মেজর লিগে নিজের শেষ তিন ম্যাচ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই বোলিং-এ জ¦লে উঠলেও ব্যাট হাতে ব্যর্থতা অব্যাহত আছে সাকিবের।

ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তানের ইফতিখার আহমেদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। ৪০ বলে অপরাজিত ৫০ রান করেন ইফতিখার।

ছয় নম্বরে নেমে ৪ বলে ২ রান করেন সাকিব। এই নিয়ে টানা চার ম্যাচে দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলেন তিনি।

১৫৩ রানের জবাবে সাকিব-শরিফুলদের বোলিং তোপে ৬ উইকেটে ১৩০ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুবার নাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন হার্শ ঠাকের।

নিজের প্রথম ওভারে ১ রান এবং পরের ওভারে ২ রানে ২ উইকেট নেন সাকিব। এরপর তৃতীয় ওভারে ৪ রান ও শেষ ওভারে ৩ রানে ১ উইকেট নেন তিনি। শরিফুল প্রথম ওভারেই ১ রানে ১ উইকেট নেন। এরপর পরের তিন ওভারে যথাক্রমে- ১ রান, ৯ রান ও ১ রান দিয়েও উইকেট পাননি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে