অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নড়াইলে বসুন্ধরা কিংস সলিল ঘোষ ১ম বিভাগ ফুটবল লীগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

 

গতকাল  ৩১ জুলাই'২৪ (বুধবার) বিকাল ১৬ঃ০০ ঘটিকার সময় নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপ, ঢাকার পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা কিংস সলিল ঘোষ ১ম বিভাগ ফুটবল লীগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সুযোগ্য জেলা প্রশাসক ও সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ মেহেদী হাসান, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল ও সহ-সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, মহোদয়। গত ১৪ জুলাই'২৪ খ্রিঃ উক্ত লীগের উদ্বোধনী হয় এবং আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে আজকের ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে পুরস্কার বিতরণ করেন। খেলায় চ্যাম্পিয়ন দল "এগিয়ে চল ফুটবল একাডেমি" এবং রানার্সআপ হয় শেখ রাসেল ক্রীড়া চক্র। শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড় চিন্ময় ০৫(পাঁচ) গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন। ম্যান অফ দ্যা ম্যাচ হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের ১০ নম্বর খেলোয়াড় অবুঝ। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় এগিয়ে চল ফুটবল একাডেমির খেলোয়াড় তীর্থ। সেরা গোলরক্ষক হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্রের তন্ময় পুরস্কার জিতে নেন। পুলিশ সুপার মহোদয় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


এ সময় জনাব মোঃ ইমরুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ, ঢাকা ও সভাপতি বসুন্ধরা কিংস; জনাব আশিকুর রহমান মিকু, সভাপতি, নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশনসহ জেলার অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর