সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

স্বস্তি ফিরেছে সবজির বাজারে, কমেনি চালের দাম

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-08-2024 04:38:32 am

কোটাবিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর বাজারে সরবরাহ বিঘ্ন ঘটায় বেড়ে যাওয়া সবজির দাম কমে স্বস্তি ফিরেছে। তবে চালের দাম এখনো কমেনি। বরং সব ধরনের চালের দাম আরও দুই থেকে তিন টাকা বেড়েছে।


শুক্রবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজিভেদে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এছাড়া দাম কমার এ তালিকায় রয়েছে ডিমও।


এদিকে বৃষ্টির কারণে বাজার ক্রেতার সংখ্যা ছিল কম। যারা প্রয়োজনে বাজারে এসেছেন তারা বৃষ্টিতে বিপাকে পড়েছেন।


খুচরা বাজারে এখন প্রতি কেজি মিনিকেট ও কাটারিভোগ ৭০-৭৫ টাকা, জিরাশাইল ৬৮-৭০ টাকা ও ব্রি-২৮ ও ২৯ চাল ৫৮-৬২ টাকায় বিক্রি হচ্ছে।


ব্যবসায়ীরা বলেছেন, গত মাসের মাঝখানে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তীতে কারফিউয়ের কারণে পরিবহন সমস্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহে বিঘ্নের ঘটনায় দাম বেড়ে যায়। তবে গত কয়েক দিনে কারফিউ শিথিল করায় পণ্য সরবরাহ বাড়ায় সবজিসহ বিভিন্ন পণ্যের দাম কমে আসছে। তবে চালের দাম কমেনি।


এজন্য খুচরাও পাইকারি ব্যবসায়ীরা দায়ী করছেন মিল মালিকদের। এদিকে নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, বাজারে ধান ১২৫০-১৫২০ টাকা মণ। গত একমাসে প্রকারভেদে সবধরনের ধানের দাম মনে ১৫০-২০০ টাকা বেড়েছে। চালকল মালিকরা বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করতে খরচ বেশি পড়ছে। যে কারণে চালের দাম বেড়েছে।


এদিকে চালের দাম বেশি হলেও রাজধানীর খুচরা বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে। এর মধ্যে মধ্যে ঢ্যাঁড়শ, ধুন্দল, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া, করল্লা, কাঁকড়ল, কচুমুখী ৭০ থেকে ৮০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।


তবে আলুর কেজি এখনো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকা।


এদিকে সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকায় উঠে যায়। যা গতকাল ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


কিছুটা দাম কমেছে ডিমেরও। গতকাল বাজারে প্রতি ডজন ফার্মের বাদামি রংয়ের ডিম ১৫০ টাকায় বিক্রি হয়েছে। যা এক সপ্তাহ আগে ১৬৫ থেকে ১৭০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে।


এদিকে ব্রয়লার ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।


এদিকে ইলিশের ভরা মৌসুমে বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না মাছটি। যে কারণে অন্যান্য মাছের দামও তুলনামূলক বেশি। বাজারে ৮০০ টাকার নিচে ছোট জাটকা ইলিশও পাওয়া যাচ্ছে না। ৭০০-৮০০ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা। ১ কেজি ওজন হলে ১৫০০-১৮০০ টাকা বিক্রি হতে দেখা গেছে।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৩ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে