মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মি গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মি গ্রেপ্তার



বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মি গ্রেপ্তার

কোটা আন্দোলন: নোয়াখালীতে ৬ মামলায় আসামি ৪৯৫, গায়েবি মামলার অভিযোগ  


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নোয়াখালীেতে বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াখালীতে কোনো মামলা হয়নি।


শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস্)মোহাম্মদ.ইব্রাহীম।


পুলিশ জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নোয়াখালীতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ৬টি মামলা রুজু করা হয়। মামলায় আসামি করা হয় ৮০জনকে ও অজ্ঞাত আসামি করা হয় ৪১৫জনকে। এর মধ্যে ৪৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির নেতাকর্মি ৩২জন, জামায়াত ১১জন ও শিবিরের ৬জন নেতাকর্মি রয়েছে।


এদিকে বিএনপিসহ সকল নেতাকর্মিদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়ে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে নোয়াখালীতে কয়েকটি গায়েবি মামলা দিয়ছে পুলিশ। ঘটনা ঘটেনি তারপরও অহেতুক মামলা দেওয়া হয়েছে।


নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস্) মোহাম্মদ.ইব্রাহীম বলেন, সুধারাম থানায় ২টি,কোম্পানীগঞ্জ,বেগমগঞ্জ,সোনাইমুড়ী,চাটখিল থানায় ১টি করে মোট ছয়টি মামলা নেওয়া হয়েছে। জেলায় সব ধরনের অপতৎপরতা বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর