ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মৌলভীবাজারের রাজপথ আন্দোলনকারীদের দখলে, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ আহত শতাধিক

বৈষম্যবিরোধী আন্দোলন সকাল থেকেই রাজপথে মৌলভীবাজারের শিক্ষার্থীরা


এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

সরজমিন দেখা যায়, সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মৌলভীবাজার সরকারি কলেজের সামনে জড়ো হতে থাকেন। এরপর কয়েক শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল সহকারে চৌমুহনার দিকে আগাতে থাকেন। কোর্ট পয়েন্টের সাকুরা মার্কেটের সামনে আসা মাত্রই আন্দোলনরত শিক্ষার্থীদের বাঁধা দেয় পুলিশ। ওখান থেকে বাঁধা অতিক্রম করে সামনের দিকে আগালে চৌমুহনা এলাকায় আসামাত্র ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় বিক্ষোভ মিছিল তুমুল সংঘর্ষে রুপ নেয়।

সংঘর্ষে ৮-১০টি মোটরসাইকেল,৭-৮ টি গাড়িসহ পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। একপর্যায়ে আশপাশের দোকানের চেয়ার টেবিল এনে রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় পথচারীসহ উভয় পক্ষের শতাধিক আন্দোলনকারীরা আহত হন। পেশাগত দায়িত্ব পালনকারী ৮-১০জন গণমাধ্যমকর্মী আহত হন। অনেক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ভাঙচুর করা হয় ক্যামেরাও। এসময়  ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন। 

এঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো শহর জুড়ে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড আর অপরদিকে যুবলীগ ছাত্রলীগের অতর্কিত হামলায় কিছুটা পিছু হটে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এরপর কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে নানা ধরণের স্লোগান নিয়ে মিছিল সহকারে ছাত্রলীগ ও যুবলীগকে ধাওয়া দেয়। এসময় যুবলীগ ছাত্রলীগসহ সরকার দলের নেতাকর্মীরা পালিয়ে যান। পুলিশও পিছু হটতে বাধ্যহয়।

শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে থেকে চাঁদনীঘাট, শমশেরনগর রোড, এম সাইফুর রহমান সড়ক, পুরাতন হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন অলিগলি দখলে নিয়ে বৈষম্য বিরোধী  স্লোগান দিতে থাকে। এ নিউজ লেখা পর্যন্ত শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

এদিকে আন্দোলনের ফলে মৌলভীবাজার চৌমুহনা-কুসুমবাগ, কোর্টরোড, চাঁদনীঘাট, শমশেরনগর রোড, এম সাইফুর রহমান সড়ক, পুরাতন হাসপাতাল সড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করতে দেখা যায়নি। তবে শহরের সড়কে শুধুমাত্র বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। 


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে