অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সারাদেশের ১০০ সেতুর সাথে কুড়িগ্রামে রায়গন্জ সেতুর উদ্বোধন


সারাদেশে ১০০টি সেতু মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রায়গন্জ সেতুর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা সড়ক বিভাগ। 


ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম- সোনাহাট স্থলবন্দর সড়কের রায়গন্জ বাজার এলাকার এ সেতুটির ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নজরুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা ফরজানা জাহান, নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসানসহ স্থানীয়রা।


সেতুটির দৈর্ঘ ৯৫ মিটার এবং প্রস্ত ৭.৩ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৯ সালে কাজ শুরু হলে ২০২১ সালে কাজ শেষ হয় সেতুটির।


নাগেশ্বরী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ফুলকমর নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত সেতুর পাশে এই সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে সোনাহাট স্থলবন্দরের পন্য পরিবহন সহজ হবে এবং এর সুবিধা ভোগ করতে পারবে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার মানুষ।


কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাাম জানান, সেতুটি কুড়িগ্রাম-সোনাহাট জাতীয় মহাসড়কের নাগেশ্বরী উপজেলার রায়গন্জ এলাকায়। সেখানে ব্রিটিশ আমলের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়লে তার পাশ ঘেঁসে  নতুন সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়াল কনফারেন্সের মাধ্যমে দেশের ১০০টি সেতুর মধ্যে এই সেতুর উদ্বোধন করেন।


আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৩০ মিনিট আগে