মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

পিরোজপুরে পাইপগানসহ ২ জন গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে পাইপগানসহ দুইজন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১২.১৫ মিনিটের সময় এস.আই মশিউর রহমান ইসলাম এর নেতৃত্বে এস,আই নজরুলসহ ৭/৮জন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আইরণ ঝাপূর্ষী গ্রামের মৃত: সামসুল হক রাঢ়ীর বাড়ীতে তল্লাসী চালালে সামসুল হক রাঢ়ীর পুত্র শহীদুল ইসলাম তৌফিক (৪০) এর রান্না ঘরে জ্বালানী কাঠের মধ্যে একটি কালো গেঞ্জি দিয়ে মোড়ানো পাইপ গানটি রাখা ছিল।



তৌফিককে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্য অনুয়ায়ী পার্শ্ববর্তী ঝালকাঠী সদর উপজেলার গুয়াটন গ্রামের ইমান আলী হাওলাদার এর পুত্র রাকিব (২২) কে গ্রেফতার করা হয় এবং একই গ্রামের মৃত: আমজেদ আলী তালুকদার এর পুত্র চুন্নু তালুকদার (৩৫) পলাতক রয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন দেশচিত্র পত্রিকার জেলা প্রতিনিধিকে জানান যে ,তিন জন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বাকী একজন পলাতক রয়েছে তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Tag
আরও খবর