খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আশাশুনিতে ভেজাল দুধ তৈরির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা

আশাশুনিতে ভেজাল দুধ তৈরির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা ও ব্লেন্ডার মেশিন বিনষ্ট করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের ঘোষপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন। 
এসময় অবৈধ পন্থায় ব্লেন্ডার মেশিন দিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে কচুয়া গ্রামের দেবপ্রসাদ ঘোষের ছেলে অস্বাস্থ্যকর দুধ উৎপাদনকারী মাধব ঘোষকে ৪ হাজার টাকা ও আশুতোষ ঘোষের ছেলে সহদেব ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১৫ কেজি ফ্যাটক্রিম, ২ লিটার সোয়াবিন তেল ও প্রায় ১৫ কেজি ভেজাল দুধ জব্দ করে বিনষ্ট করা হয় এবং ৪টি ব্লেন্ডার মেশিন নষ্ট করে দেওয়া হয়। এদিন কচুয়া গ্রামের বিভিন্ন স্থানে দুধে ভেজাল না দিতে উৎপাদনকারীদের সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মফিজুর রহমান, আশাশুনি স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও সাকিবুর রহমান।###
Tag
আরও খবর