অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁ নিয়ামতপুরে রাস্তা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা


 রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও বাজারের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন।

শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের খবরে নওগাঁর নিয়ামতপুরে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী ও জনতা। রাস্তা ও ফুটপাতের ময়লা আবর্জনা পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সেই ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে কাজে নেমে পড়েন।

ঝাড়ু হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রুয়েট শিক্ষার্থী বাকী বিল্লাহ রিপন ও বশেমুরবিপ্রবি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বির নেতৃত্বে তাহমিদ অমিত, শমিত প্রামাণিক, রায়হান কবির, তুষার শামস, মোরশেদুল ইসলাম, সানজিদ, মিফতাহুন জান্নাত, সাগর শীল সহ নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়ামতপুর সদরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী বাকী বিল্লাহ রিপন ও ফজলে রাব্বি বলেন, আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। আমরা কখনো এমন বাংলাদেশ দেখিনি, যেটা দেশের ছাত্র সমাজ দেখিয়েছে। দেশের জনগনও খুবই সন্তুষ্ট। মনে হচ্ছে যেন তারা এরকম বাংলাদেশে চেয়েছে। আর ছাত্র সমাজ সেটা করেই দেখিয়েছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে মিশে কাজ করছে। যদি কোথাও কেউ আবার ভাঙচুর বা ধ্বংসযজ্ঞের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে

আরও খবর