অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়বিচার নিশ্চিত করবো : প্রধান বিচারপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2024 08:22:42 am

বিগত বছরগুলোতে ন্যায়বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।


সোমবার (১২ আগস্ট) সকালে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচারবিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল।


প্রধান বিচারপতি বলেন, ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো। তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবো।


এদিকে ৮ দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের ৮টি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

আরও খবর