বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে : সেনাপ্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2024 12:36:36 pm

পুলিশ বাহিনী ঠিকভাবে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।


সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সৈনিকদের ব্রিফ দেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


এসময় তিনি বলেন, 'পুলিশকে আরও সংঘটিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।'


তিনি আরও বলেন, 'খুলনা বিভাগের পরিস্থিতি খুব স্বাভাবিক। স্বাভাবিক সময় যে পরিমাণ অপরাধ হয়, এখন সেটাও হচ্ছে না।'


থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, 'সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫% এর উপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫% এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।'


সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে তিনি বলেন, 'সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে পলিটিক্যাল কারণে।'


এসময় সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’


এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।


এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আরও খবর


6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে






6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে