মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


লালমনিরহাটের পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে‌ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভার কার্যক্রম শুরু হয়। সভায় পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জুলাস, জেলা পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক ইসলাম লাভলু। এছাড়াও পাটগ্রাম পৌর যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমনসহ পাটগ্রাম পৌর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা স্বৈরাচারী আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ সময় তাঁরা আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কখনোই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন সমর্থন করেনা। যুবদলের নাম ভাঙ্গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। 

আরও খবর