অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গলাচিপায় সেনাবাহিনীর সাথে সুশীল সমাজের মতবিনিময়

গলাচিপায় ১৩ আগস্ট মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিট সময় পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জিওসি ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া কর্তৃক গলাচিপা উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিগণ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রী বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 


এসময় প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এর পূর্বে প্রধান অতিথি গলাচিপা থানা পরিদর্শন করেন। এসময়ে তিনি আন্দোলনে নিহত সকল পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং থানা পুলিশের কার্যক্রম শুরু করায় সকলকে ধন্যবাদ জানান।

আরও খবর