ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী আর নেই।

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী




চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। 

তিনি আজ দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম  আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০ টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম  বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রী কলেজ মাঠে ৩য় জানাজা শেষে উনাকে বাঁশখালী নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তার দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর বাশঁখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি ছিলেন।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি পরিবেশ, বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে তিনি চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি থেকে মনোনীত হয়েছিলেন।

২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। ২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।

আরও খবর