শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বগুড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করে রাখা হয়েছে। বিক্ষুব্ধ জনতার দ্বারা এ অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হওয়ায় পুলিশের পক্ষ থেকে কোনও মামলা না করার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৭ আগস্ট) দুপুরে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ রফিকুল ইসলামের পথসভা সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা কুতুবপুর হাই স্কুল মাঠে মিছিল নিয়ে উপস্থিত হয়। এ সময় কুতুবপুর সোলারতাইড় গ্রামের খোকা প্রামানিকের ছেলে জুয়েল মিয়াও (৪৫) পথসভায় উপস্থিত হয়।

এক পর্যায়ে অজ্ঞাতনামা বিএনপি'র লোকজন জুয়েল মিয়াকে বিভিন্ন অকথ্য ভাষায় গালি গালাজ করে বলেন যে, “তুই তো আগে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলি, এখন আবার বিএনপি করতে আসছিস”। এরই প্রেক্ষিতে একপর্যায়ে জুয়েল মিয়াকে কয়েকজন মারধর করে এবং আটক করে রাখে।

এ ঘটনার সংবাদ পেয়ে সারিয়াকান্দি চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল কুতুবপুর বাজারে উপস্থিত হন। পরে তিনি জুয়েল মিয়াকে উদ্ধার করে পুলিশের টহল গাড়িতে তোলেন। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় একদল লোক পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় জুয়েল মিয়া চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের হেফাজতে আছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘বগুড়া জেলা পুলিশ সুপার আজ সারিয়াকান্দি থানায় অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করতে এসেছিলেন। এ সময় চন্দনবাইসা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পুলিশ সুপার মহোদয়ের সাথে সাক্ষাৎ শেষে তিনি মোবাইলের কলের মাধ্যমে জানতে পেরে কুতুবপুর বাজারে জুয়েলকে উদ্ধার করে নিয়ে আসার সময় এ ঘটনার শিকার হন। যেহেতু উপস্থিত অজ্ঞাতনামা বিক্ষুব্ধ জনতা গাড়ির একটি গ্লাস ভেঙেছে, তাই এ বিষয়ে আর কোনও মামলা দেয়ার সিদ্ধান্ত আপাতত পুলিশের নাই।

আরও খবর