অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সাংবাদিক শহীদ নূরের উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জের মানববন্ধন



বেসরকারি টিভি চ্যানেল আরটিভি ও জাতীয় দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নূর আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন পাগলা বাজার এলাকার স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ছাত্র-জনতা। রবিবার বিকাল সাড়ে ৪টায় শান্তিগঞ্জের পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করেন তারা। 


সাংবাদিক জামিউল ইসলাম তুরানের সভাপতিত্বে ও সাংবাদিক নোহান আরেফিন নেওয়াজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, কূহিনূর রহমান নাহিদ, আলাল হোসেন, সমাজকর্মী সুয়েব আহমদ, ওলীউর রহমান ও ইমরান হোসেন। 


বক্তব্যে বক্তারা বলেন, ‘শহীদ নূর আহমদ একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি সব সময় সত্য বলেছেন, তৎকালীন সরকারের গঠনমূলক সমালোচনা করেছেন। সোচ্চার ছিলেন সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও। এসবের কারণে মূলত: পরিকল্পিতভাবে তার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি প্রকৃত দোষীদের খোঁজো বের করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। সংশ্লিষ্ট কেউ যদি দায়ীত্ব পালনে গাফিলতি করেন তাহলে জেলার সকল সাংবাদিকদের নিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য কর্মী মো. জমির হোসেন, সমাজকর্মী আহমেদ ওসমান, হিমু আহমেদ, সাব্বির আহমদ, সাংবাদিক তৈয়বুর রহমান, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি'র সভাপতি ওবায়দুল হক মোনেম, সহ-সভাপতি এনামুল হক হৃদয়, উপদেষ্টা হাসান জকি, সদস্য- জুবায়ের আহমেদ, সজিব আল হাসান, জমির আহমেদ, মাসুদ রানা রাহুল, ইমরানুল হাসান ও  রফিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ৫২ মিনিট আগে