অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মিরসরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলন


মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মী সম্মেলন দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের চট্টগ্রাম জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। এসময় অন্যেন্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জামায়াতের সাধারন সম্পাদক আলা উদ্দিন শিকদার, সহ-সাধারন সম্পাদক অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আবু তাহের, বারইয়ারহাট পৌরসভা জামায়াতের আমীর প্রফেসর আব্দুল হান্নান, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মুক্তার হোসাইন, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরী, ইছাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, ছাত্র শিবির ঢাকা কলেজের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা জামায়াতের সাধারন সম্পাদক নুর উদ্দিন সজিব, মিরসরাই উপজেলা শিবিরের সাবেক সভাপতি রেদোয়ান উল হক, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. সাইদুল ইসলাম, পেশজীবী হানিফ নিজামী, দুর্গাপুর ইউনিয়নরে ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল হাশেম, বায়তুল মাল সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার পালানোর খবরে সর্বস্তরের গণমানুষ রাস্তায় নেমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এদেশের তারুণ্যনির্ভর ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। তাই ছাত্র সমাজের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার আসল বাড়ি ভারতে, তাই তিনি সেখানে পালিয়ে গেছেন। এ দেশে তার জানাজা হওয়ারো আর সুযোগ নেই।


বক্তারা আরো বলেন, খুনি স্বৈরাচারী শেখ হাসিনা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে কিন্তু এদেশের ছাত্রজনতা তার সরকারের পতন করে ছাড়লো। জামায়াত-শিবির এদেশের সুশৃঙ্খল ও স্বনামধন্য দল। আগামীর দিনগুলোতে জামায়াত-শিবির দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখবে।



আরও খবর