বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আহতদের পাশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আহতদের পাশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান




  বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেন, অনেক জীবন,  রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে।  যারা নিহত হয়েছে তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন, আর যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থ করে দিন।

বুধবার (২১ আগস্ট)    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে এসে তিনি উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীর আরও বলেন, চট্টগ্রামবাসীর প্রতি আল্লাহ রহম করুন। আসমান থেকে বরকতের দরজা খুলে দিন। জুলুম থেকে বাংলাদেশকে চির জীবনের জন্য মুক্ত করুন। মেহেরবানী করে আল্লাহর দ্বীনকে এ জমিনে কায়েম করে দিন। প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ শহীদদের পরিবার পরিজন ও আমাদেরকে সুস্থতা দান করুন। বাংলাদেশের জমিনে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত মিলিয়ে ইনসাফের বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ।

বুধবার সকাল ৯ টায় আমিরে জামায়াত  ডা. শফিকুর রহমান চমেক হাসপাতালে  উপস্থিত হলে হাসপাতালের  পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন তাঁকে  ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বহু এলাকাবাসী ও ছাত্র-জনতা উপস্থিত হয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান।

   এছাড়াও তিনি মুরাদপুরে ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ফয়সাল আহমেদ শান্তর ইপিজেডের (প্রি-পোর্ট) এবং  লালখানবাজারস্থ চাঁনমারি রোডের টাঙ্গির পাহাড় শহীদ ওমর ফারুকের বাসায় যান। তিনি  শহীদ শান্তর ও ফারুকের  পারিবারের খোঁজখবর নেন ও দোয়া কামনা করেন।  এ সময় তিনি  উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের ছেলেরা একেকজন দ্বীনদার, সৎ, মেধাবী ও চরিত্রবান ছিলেন। আল্লাহ তায়ালা জীবন দেয়া-নেয়ার মালিক। এখানে চিরস্থায়ী থাকার সুযোগ নেই। তারা যে কাজে শহীদ হয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন।

  এসময়  আমীরে জামায়াতের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, এফ এম ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরী অফিস সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, ডা. এটিএম রেজাউল করিম, ডা. ইরফান উদ্দিন চৌধুরী, ডা. মোহাম্মদ নাছের, ডা. মুসলিম উদ্দিন সবুজ প্রমুখ।
বিদায় মুহূর্তে তিনি উপস্থিত ছাত্র-শ্রমিক সর্বস্তরের জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আরও খবর