ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

কর্ণফুুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সাম্পান মাঝিদের অনশন ধর্মঘট পালন

কর্ণফুুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সাম্পান মাঝিদেন অনশন ধর্মঘট


 



কর্ণফুলী নদীর উভয় তীরে  অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে   অনশন ধর্মঘট পালন করেছেন   দুই শতাধিক সাম্পান মাঝিরা। 

৯ নভেম্বর  বুধবার ভোর ছয়টা থেকে দুপুর  ২ টা পর্যন্ত  নগরীর চাক্তাই খালের মোহনায়  এ অনশন ধর্মঘটের পালন করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সহ চট্টগ্রামের পাঁচটি সংগঠন।

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন। সোমবার নগরীর সদরঘাটে আয়োজিত মানবন্ধনে এ সময় বেঁধে দেন তারা।

এই সময়ের মধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কর্ণফুলী নদী পাড়ের দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। নদী কমিশনের চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

অনশন চলাকালে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান বলেন, ‌’নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য আমাদের সঙ্গে জনপ্রতিনিধিদের রাস্তায় আন্দোলন করার কথা ছিল। কিন্তু তারা কোথাও কর্ণফুলী রক্ষার কথা বলেন না।’

তিনি বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষকে অবশ্যই নদীর উভয় তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে ২০০০ সালের পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

আরও খবর