ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী দাফন সম্পন্ন

সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর জানাজা



চট্টগ্রাম  দক্ষিণ জেলা  বিএনপির  সভাপতি  সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চার দফা জানাজা শেষে  দাফন সম্পন্ন হয়। 

 ৮ নভেম্বর রাতে   নগরীর  পাথর  ঘাটায় ১ম জানাজা এবং   ৯  নভেম্বর  বুধবার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে ২য়  নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

 জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদুল হক এর  ইমামতিতে উক্ত 

জানাযায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম, মুজিবুর রহমান সিআইপি, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান জানাজায় অংশ নেন।


এছাড়া বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। পরে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এ বিএনপি নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

জানাযা শেষে জাফরুল ইসলাম চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে। সেখানে দুপুর ২টায় তৃতীয়  জানাজা এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ  জানাজা অনুষ্ঠিত হয় । জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফরুল ইসলাম চৌধুরী মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

আরও খবর