ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন আবারও মা হলেন বুবলী সাতক্ষীরা শহরে রহস্যঘেরা মৃত্যু শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ‎যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন হোসেনপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার পদত্যাগ চেয়ে মাটিরাঙ্গায় বিক্ষোভ

অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালি জাতিকে অপাহাড়ি আখ্যা দিয়ে বক্তব্য রাখার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে। উক্ত সমাবেশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষর্থী, শিক্ষক ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।


 


খাগড়াছড়ি সফরকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক বাঙালি জাতিকে অপাহাড়ি আখ্যা দেওয়া উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি করেন।


সমাবেশ থেকে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা। অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রামে উচ্ছেদকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন এবং স্থায়ী বাসিন্দা সনদ ও হেডম্যান প্রথা বাতিল করার আহব্বান জানান।

আরও খবর